আমাদের পরিচয়
আমাদের প্রতিটি সিদ্ধান্ত ও কার্যক্রমে স্বচ্ছতা ও সর্বোচ্চ নৈতিকতা বজায় রাখা।
০+
অভিজ্ঞতার বছর
অগ্রনী ডেভলপমেন্ট সোসাইটি প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই অর্থনৈতিক উন্নয়ন, কারিগরি দক্ষতা বৃদ্ধি ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে দৃঢ়ভাবে বদ্ধপরিকর। ২০২২ সাল থেকে আমরা তৃণমূল পর্যায়ে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি, প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব যখন প্রান্তিক জনগোষ্ঠী স্বাবলম্বী হওয়ার সুযোগ পায় এবং নিজেদের অধিকার ও সমাজ সম্পর্কে সচেতন হয়ে ওঠে।
আমাদের সম্পর্কে আরও জানুনআমাদের মূল নীতিমালা
সততা, জনকল্যাণ ও টেকসই উন্নয়ন আমাদের ভিত্তি।
সততা ও স্বচ্ছতা
আমরা আমাদের প্রতিটি কার্যক্রম সর্বোচ্চ নৈতিকতা, জবাবদিহিতা এবং স্বচ্ছতা বজায় রেখে পরিচালনা করি। প্রাতিষ্ঠানিক সকল সিদ্ধান্ত ও আর্থিক লেনদেনে আমরা সম্পূর্ণ দায়বদ্ধ।
জনকল্যাণ
যেকোনো পরিবর্তনের মূল চালিকাশক্তি হলো সাধারণ মানুষ। তাই আমাদের সকল কর্মপরিকল্পনা ও প্রকল্প প্রান্তিক জনগণের চাহিদা ও তাদের সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়।
টেকসই উন্নয়ন
আমরা এমনভাবে সমস্যা সমাধান নিয়ে কাজ করি যা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক উন্নয়ন এবং সমাজের জন্য দীর্ঘস্থায়ী সুফল বয়ে আনে।
প্রান্তিক
জনগোষ্ঠীর
দোরগোড়ায়
আর্থিক
সেবা
দারিদ্র্য বিমোচন
আমাদের সহায়তায় ৮৫% সদস্য তাদের বার্ষিক আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছেন
ইতিবাচক পরিবর্তন
আমাদের সহায়তায় ৬৯% পরিবার দারিদ্র্যসীমার উপরে উঠে এসেছে।
৭৫%
৭৫% সদস্য ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্যসীমা অতিক্রম করেছেন।
সামাজিক ও অর্থনৈতিক মুক্তি, গড়ে তুলি স্বনির্ভর জীবন
সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করার লক্ষ্যে, অগ্রনী ডেভলপমেন্ট সোসাইটি মানবসম্পদ উন্নয়নকে কেন্দ্র করে বিভিন্ন ধরণের ও পরস্পর সংযুক্ত কর্মসূচি প্রণয়ন করেছে। এছাড়াঅগ্রনী ডেভলপমেন্ট সোসাইটি এর সেবাসমূহ সুনির্দিষ্ট লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর জন্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG)-এর সাথে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন কর্মসূচি অন্তর্ভুক্ত করে।
- পরিস্থিতি বিশ্লেষণ: আমরা স্থানীয় জনগোষ্ঠীকে সাথে নিয়ে তাদের বর্তমান অবস্থা ও প্রয়োজনগুলো আলোচনা ও বিশ্লেষণ করি।
- উদ্বুদ্ধকরণ ও ঐক্য: আমরা সম্প্রদায়ের সদস্যদের অগ্রগতির লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে এবং অনুপ্রাণিত হয়ে কাজ করতে সাহায্য করি।
- অংশগ্রহণমূলক পরিকল্পনা: সবার মতামতের ভিত্তিতে সুশৃঙ্খল কর্মপরিকল্পনা তৈরি করি।
- মালিকানাবোধ ও জবাবদিহিতা: আমাদের এই সম্মিলিত পরিকল্পনা কাজের প্রতি সবার নিজস্বতা ও একে অপরের প্রতি দায়িত্বশীলতা তৈরি করে।
আমাদের বিভিন্ন উদ্যোগ, সাফল্য এবং চলমান কার্যক্রম সম্পর্কে জানুন।
আমাদের অগ্রযাত্রার গল্প
কোনো ব্লগ পোস্ট এখনো প্রকাশিত হয়নি। শীঘ্রই নতুন গল্প যুক্ত করা হবে।
যোগাযোগের তথ্য
আপনার কোনো জিজ্ঞাসা থাকলে, স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে চাইলে কিংবা আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যকে সমর্থন জানাতে নির্দ্বিধায় যোগাযোগ করুন। আমাদের টিম দ্রুততম সময়ের মধ্যে আপনার সাথে যোগাযোগ করবে।
-
প্রধান কার্যালয়ঃ ছালেহা কুটির, হোল্ডিং নং-৩২৯৩, ভূঁইয়া সড়ক, কাশিপুর, বরিশাল সদর।
-
ads.baherghat@gmail.com
-
+৮৮০ ১৩২৯৬৩১৫০০