অর্গানোগ্রাম
সাংগঠনিক কাঠামো
অর্গানোগ্রাম
অগ্রনী ডেভলপমেন্ট সোসাইটি-এর ব্যবস্থাপনা কাঠামো পাঁচটি বিশেষায়িত বিভাগ দ্বারা গঠিত। এ বিভাগগুলো কর্মসূচির কার্যকর বাস্তবায়ন, সুদৃঢ় আর্থিক ব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা নিশ্চিতে কাজ করে।
প্রতিটি বিভাগের অধীনে একাধিক বিশেষায়িত ইউনিট রয়েছে, যা নানাবিধ কৌশলগত, কার্যকর ও সহায়ক কার্যক্রম পরিচালনা করে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে নীতি প্রণয়ন এবং আর্থিক ও অ-আর্থিক কর্মসূচি পরিচালনা; আর্থিক ব্যবস্থাপনা এবং অর্থ বিতরণ ও আদায়; অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও নিরীক্ষা; প্রাতিষ্ঠানিক ও ঝুঁকি ব্যবস্থাপনা; মানবসম্পদ উন্নয়ন; উদ্ভাবন; গবেষণা, প্রশিক্ষণ, ও জ্ঞান ব্যবস্থাপনা; ডিজিটাল ট্রান্সফরমেশন ও তথ্যপ্রযুক্তি সেবা; এবং ক্রয়, আইনগত বিষয় ও লজিস্টিক-সহ সাধারণ সেবা কার্যক্রম।
এই সমন্বিত বিভাগীয় কাঠামোর মাধ্যমে অগ্রনী ডেভলপমেন্ট সোসাইটি বৃহৎ পরিসরের উন্নয়ন কর্মসূচি সমন্বিত ও স্বচ্ছভাবে পরিচালনার পাশাপাশি শক্তিশালী অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও জবাবদিহিতা বজায় রাখতে সমর্থ হচ্ছে। একই সাথে, এমন সুবিন্যাস্ত সাংগঠনিক কাঠামো থাকায় অগ্রনী ডেভলপমেন্ট সোসাইটি আর্থিক অন্তর্ভুক্তি, ডিজিটাল ফাইন্যান্স এবং অংশীদারত্ব উন্নয়নের মতো উদীয়মান অগ্রাধিকার খাতগুলোতে কার্যকরভাবে কার্যক্রম পরিচালনা করতে পারছে।
সাংগঠনিক বিন্যাস চিত্র