মোঃ আমিনুল ইসলাম
নির্বাহী পরিচালক
পরম করুণাময়ের নামে শুরু করছি, যাঁর অনুগ্রহে প্রতিটি অগ্রযাত্রা সম্ভব। অগ্রণী ডেভলপমেন্ট সোসাইটি একটি স্বপ্ন--যে স্বপ্ন বুনে চলেছে একটি ন্যায্য, সমৃদ্ধ ও মানবিক সমাজ। আমাদের যাবতীয় কর্মকাণ্ড ও অর্জনের নির্যাস নিয়ে আমরা প্রকাশ করছি অগ্রণী ডেভলপমেন্ট সোসাইটি ওয়েবসাইট। এই যাত্রার সহযাত্রী--পরিচালনা পর্ষদ, কর্মীবৃন্দ, এবং আমাদের প্রিয় উন্নয়নসদস্য--সকলকে জানাই হৃদয়ের গভীর থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা।
অগ্রণী ডেভলপমেন্ট সোসাইটি প্রতিষ্ঠালগ্ন থেকেই সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে আত্মনিবেদিত। মানবতার নির্মল সূর্য উদিত হোক প্রতিটি ঘরে ঘরে। এই ব্রতকে ধারণ করে আমরা সমন্বিত করছি--আমদের পরিশ্রম, প্রজ্ঞা ও প্রাসঙ্গিককার্যক্রমসমূহ। সময় ও প্রেক্ষাপটের দাবি মেনেই আমরা প্রসারিত করেছি বহুমাত্রিক কর্মসূচি--যার কেন্দ্রে রয়েছে সাধারণ মানুষের জীবিকা, দক্ষতা ও মর্যাদার বিকাশ। আমাদের চেষ্টায় আজ তৃণমূলের নারী-পুরুষ এগিয়ে আসছেন উৎপাদনমুখী পেশায়, স্বনির্ভরতার পথ ধরেছেন আত্মবিশ্বাসে। আয়বৃদ্ধি, দক্ষতা, সঞ্চয়, স্বাস্থ্য, শিক্ষা--সব মিলিয়ে উন্নয়নের যে মানবিক মানচিত্র আমরা আঁকছি, তা প্রতিদিনই নতুন রঙে উদ্ভাসিত হচ্ছে। অগ্রণী ডেভলপমেন্ট সোসাইটি -এর আর্থিক সহায়তা, কারিগরি জ্ঞান, প্রশিক্ষণ ও নেতৃত্ব বিকাশের ধারায় তৈরি হচ্ছে আত্মমর্যাদাশীল এক সামাজিক কাঠামো। তিন যুগেরও বেশি সময় ধরে আমাদের এ অভিযাত্রায় ছিল চ্যালেঞ্জ ছিল সাফল্য। প্রতিটি বাঁকেই আমরা পেয়েছি কর্মীবাহিনীর অদম্য সাহস, সৃজনশীলতা ও দায়বদ্ধতা। তাঁদের নিরলস প্রচেষ্টা এবং ইতিবাচক নেতৃত্বই অগ্রণী ডেভলপমেন্ট সোসাইটি -কে পৌঁছে দিয়েছে জাতীয় স্বীকৃতির সম্মানে। আমাদের কর্ম-সংস্কৃতির মধ্যেই রয়েছে মানবিকতা ও উদ্ভাবনের অনন্য বন্ধন । আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমাদের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, দাতা সংস্থা, সরকারি-বেসরকারি অংশীদার, এবং সর্বোপরি প্রান্তিক-স্তরের মানুষের প্রতি--যাঁদের অকুণ্ঠ সমর্থন আমাদের এ অগ্রগতির প্রেরণা। আমার অকুণ্ঠ শ্রদ্ধা ও প্রীতি রইল-- অগ্রণী ডেভলপমেন্ট সোসাইটি পরিবারের প্রতিটি কর্মী এবং প্রান্তিক উন্নয়নসদস্যের প্রতি। আপনাদের প্রতিটি সৎ পরিশ্রম, প্রতিটি সৃজন, প্রতিটি ছোট-বড় উদ্যোগের মধ্যেই লুকিয়ে আছে আগামী দিনের আলোর দিশা। অগ্রণী ডেভলপমেন্ট সোসাইটি যেন হয়ে উঠুক আলোকবর্তিকা--সমতা, মানবতা ও উন্নয়নের ছায়াতলে বহমান এক নিরবচ্ছিন্ন অগ্রযাত্রার প্রতীক। মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি--আমরা যেন এই পবিত্র ব্রতকে আরও দূরে, আরও গভীরে পৌঁছে দিতে পারি। অগ্রণী ডেভলপমেন্ট সোসাইটি -এর অগ্রযাত্রা বহমান থাকুক চিরকাল।
আশার বাতিঘর, উন্নয়ন ও ন্যায়ের সহযাত্রী
অগ্রণী ডেভলপমেন্ট সোসাইটি কেবল একটি উন্নয়ন সংস্থা নয়। এটি এক জীবন্ত সমাজ পরিবর্তনের নকশা। পরিবারভিত্তিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করা, সক্ষমতা জাগিয়ে তোলা এবং সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা--এসবই অগ্রণী ডেভলপমেন্ট সোসাইটি -এর কাজের মূল ভিত্তি। এর মাধ্যমে মানুষ অর্জন করছে উৎপাদনশীলতা, স্বনির্ভরতা ও আত্মমর্যাদা। কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে, জীবনে আসছে স্থায়িত্ব ও সম্মান।
নৈতিকতা ও মূলনীতি
বাস্তবসম্মত ও জনকেন্দ্রিক উন্নয়ন ।
সততা, অন্তর্ভুক্তিমূলক ও সৃজনশীল কর্মপদ্ধতি ।
মিতব্যয়ী, দক্ষ, কার্যকর ও পরিবেশবান্ধব ব্যবস্থা ।
সুস্বাস্থ্য, নিরাপত্তা ও কর্মী-বান্ধব পরিবেশ নিশ্চিত করা ।
গণতন্ত্র, জবাবদিহিতা, স্বচ্ছতা, পেশাদারিত্ব ও বিচক্ষণতাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ ।
A Message from the Founder
“True development is measured by the dignity and resilience we build within communities.”
— Mr. Abdul Rahman