মূল বিষয়বস্তুতে যান
Agrani Agrani
Agrani Agrani
সাহেবরামপুর এ অগ্রণী ডেভেলপমেন্ট সোসাইটির ২৮তম শাখার শুভ উদ্বোধন
০৬ সেপ্টেম্বর ২০২৬
Genaral

গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন: আবহমান গ্রামবাংলার প্রান্তিক অর্থনীতির প্রাণকেন্দ্র মাদারীপুরের কালকিনি। এখানকার কঠোর পরিশ্রমী মানুষের স্বপ্ন ও সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় আর্থিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘অগ্রণী ডেভেলপমেন্ট সোসাইটি’। গত ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সাহেব রামপুরে এক আনন্দঘন ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংস্থাটির ২৮তম এই নতুন শাখার শুভ উদ্বোধন করা হয়।

নতুন এই শাখার মূল লক্ষ্য স্থানীয়দের মাঝে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, নতুন ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করা, সহজ শর্তে ঋণ সুবিধা প্রদান এবং নারী ক্ষমতায়নের মাধ্যমে প্রতিটি পরিবারকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা। কালকিনির সাহেব রামপুর এলাকার আর্থ-সামাজিক প্রেক্ষাপট পরিবর্তনের পাশাপাশি টেকসই আর্থিক সহযোগিতার মাধ্যমে এটি গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার সহকারী পরিচালক জনাব মো: রহমাতুল্লাহ্ আল জারীর, জোন অডিটর জনাব সৌরভ বিশ্বাস ও শাখা ব্যস্থাপক জনাব রিপন বাড়ৈ ও অন্যান্য কর্মকর্তারা তাঁদের বক্তব্যে বলেন, "সাহেব রামপুরে আমাদের ২৮তম শাখা চালুর মাধ্যমে আমরা গ্রামীণ জনগণকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে চাই। সততা, স্বচ্ছতা ও দক্ষতার সাথে সেবা দেওয়াই আমাদের মূল অঙ্গীকার।

এলাকায় নতুন শাখা চালু হওয়ায় ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করে জানান, "আমাদের এলাকায় অগ্রণী ডেভেলপমেন্ট সোসাইটির শাখা চালু হওয়ায় আমরা অনেক উপকৃত হব। এখন থেকে নিজ এলাকাতেই আমরা সহজে সঞ্চয় ও অন্যান্য আর্থিক সুবিধা পাব, যা আমাদের সার্বিক উন্নয়নে কাজে আসবে।"সংস্থার নির্বাহী পরিচালক জনাব মো: আমিনুল ইসলাম বলেন যে, একটি সমৃদ্ধ ও স্বাবলম্বী সমাজ গঠনের প্রত্যয়ে অগ্রণী ডেভেলপমেন্ট সোসাইটি তাদের এই উন্নয়নমূলক পথচলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। সাহেব রামপুরের প্রতিটি ঘরে ঘরে এই উদ্যোগের মাধ্যমে উন্নয়নের নতুন আলো ছড়িয়ে পড়বে।

সম্পর্কিত সংবাদ

শীঘ্রই শুভ উদ্ভোধন- পেয়ারপুর শাখা Genaral

০৮ সেপ্টেম্বর ২০২৬

শীঘ্রই শুভ উদ্ভোধন- পেয়ারপুর শাখা

আরও পড়ুন →