মূল বিষয়বস্তুতে যান
Agrani Agrani
Agrani Agrani
স্বপ্ন থেকে বাস্তবতার গল্পঃ পূর্নিমা রানী বিশ্বাস
২০২৬
বাটাজোর, গৌরনদী, বরিশাল
Genaral

স্বপ্ন থেকে বাস্তবতার গল্পঃ গৌরনদী উপজেলার বাইশখোলা গ্রামের পূর্নিমা রানী বিশ্বাস এর সংসার জীবন ছিল এক সময় অভাব অনটনে ভরা।গরীব পরিবারে মেয়ে পূর্নিমা রানী বিশ্বাস ।পরিবারে আর্থিক অনাটনের কারনে বেশি পড়াশুনা করতে পারেনি তাই পরিবার থেকে বিয়ে দেওয়া হয় অলোক বিশ্বাসের সাথে। ছোট্ট এই সংসারে এসে নিজেই ধরে সংসারের হাল। তার পরে ও সে স্বপ্ন টা কে বাস্তবে রূপ দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে কিন্তু তাতে কোন সফলতা আসলনা। ২০২৩ইং সালে যখন তিনি অগ্রনী ডেভলপমেন্ট সোসাইটির ক্ষুদ্র ঋন কর্মসুচির বাটাজোর শাখায় সদস্য হন এবং ২০২৪ইং সালে ৬০০০০/-ষাট হাজার টাকা ঋন গ্রহন করেন।

তার স্বপ্ন বাস্তবতার মুহূর্তঃ সদস্য হওয়ার পর তিনি কিছু দিন পান চাষ বিষয়ে জন্য উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করে বিভিন্ন ধরনের প্রশিক্ষন ও পরামর্শ গ্রহন করে এবং এটাকে তারা সাধুবাদ জানায় সাথে কৃষি প্রনোদনা পান। এই সহায়তাকে পুঁজি করে তিনি নতুন উদ্যমে পান চাষ পরিচালনা শুরু করেন। তিনি নিয়মিত পরামর্শ গ্রহন এবং নিরলস পরিশ্রমের ফলে ধীরে ধীরে তার পানের বরজে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। প্রথমে তিনি বিশ শতাংশ জমি নিয়ে পান চাষ শুরু করে। বর্তমানে তিনি একশত শতাংশ জমিতে পান চাষ করে আর্থিক ভাবে সাবলম্বী হয়।

পূর্নিমা রানী বিশ্বাস এর স্বপ্ন পুরনঃ বর্তমানে তার প্রতি সপ্তাহে পানের বরজ থেকে পনের হাজার টাকা আয় করে আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠে। পানের বরজে বিভিন্ন রকম পরিচর্যা ও সংসারের সমস্ত প্রকার খরচ বহন করে এই পানের বরজ হতে। পূর্নিমা রানী বিশ্বাস আজ এক জন সফল উদ্যোক্তা। তার গল্প প্রমান করে যে সঠিক দিকনির্দেশনা ও কঠোর পরিশ্রমের ফলে স্বপ্ন বাস্তবতায় রুপ নিতে পারে।