মূল বিষয়বস্তুতে যান
Agrani Agrani
Agrani Agrani
৪ অক্টোবর, ২০২৫
অগ্রণী ডেভেলপমেন্ট সোসাইটি
শাখা উদ্বোধন

অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সাতলা শাখা (২৭ নম্বর শাখা)। গত ৪ঠা অক্টোবর, ২০২৫ তারিখে প্রথম ঋণ বিতরণের মাধ্যমে এই নতুন শাখার কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধনী দিনে প্রথম গ্রাহক হিসেবে এলাকার বাসিন্দা উনতি বিশ্বাসকে (স্বামী: জুরান বিশ্বাস) ৪৯,০০০ (ঊনপঞ্চাশ হাজার) টাকা ঋণ প্রদান করা হয়। এই ঋণ বিতরণের মধ্য দিয়ে অত্র এলাকার সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন এবং স্বাবলম্বী করার লক্ষ্যে প্রতিষ্ঠানটির নতুন একটি দ্বার উন্মোচিত হলো।

ঋণ বিতরণ অনুষ্ঠান

সাতলা শাখায় প্রথম ঋণ বিতরণ অনুষ্ঠানের একটি মুহূর্ত

উদ্বোধনী অনুষ্ঠানের বিবরণ

এই উদ্বোধনী ও ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জনাব আমিনুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক (অডিট) জনাব রাহমাতুল্লাহ আল জারীর এবং সাতলা শাখার সুযোগ্য ব্রাঞ্চ ম্যানেজার জনাব মোঃ আলমগীর হোসাইন।

এছাড়াও নতুন এই শাখার অন্যান্য সদস্যবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেন।

"নতুন এই শাখাটি অত্র এলাকার মানুষের আর্থিক উন্নয়নে ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"

— সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, অগ্রণী ডেভেলপমেন্ট সোসাইটি

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, নতুন এই শাখাটি অত্র এলাকার মানুষের আর্থিক উন্নয়নে ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ট্যাগ:

শাখা উদ্বোধন ক্ষুদ্রঋণ সাতলা এডিএস

শেয়ার করুন:

সম্পর্কিত ব্লগ

ভবানীপুর শাখা ক্ষুদ্রঋণ

৪ অক্টোবর, ২০২৫

ভবানীপুর শাখায় (০০২৬) আনুষ্ঠানিকভাবে ঋণ বিতরণ সম্পন্ন

আরও পড়ুন →
বৃক্ষরোপণ পরিবেশ

মার্চ, ২০২৬

সাউথইস্ট ব্যাংক ও অগ্রণী ডেভেলপমেন্ট সোসাইটির বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬

আরও পড়ুন →
সাতলা শাখা শাখা উদ্বোধন

৪ অক্টোবর, ২০২৫

সাতলা শাখার (২৭নং) শুভ উদ্বোধন ও প্রথম ঋণ বিতরণ সম্পন্ন

আরও পড়ুন →